আগামী কয়েক সপ্তাহের মধ্যে এল নিনো আবহাওয়া প্যাটার্নের নতুন একটি ধাপ শুরু হতে পারে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘ। এর ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা আরও অনেক বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে অসহনীয় তাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ‘বিশ্ব আবহাওয়া সংস্থা’ (ডব্লিউএমও) জানিয়েছে, ২০২৬ সালের বাকি সময়টাতে এল নিনো আরও শক্তিশালী হতে পারে, যা পুরো বিশ্বের তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে।
জাতিসংঘের এই সতর্কতার আগে বিশ্বের বিভিন্ন আবহাওয়া সংস্থাও আভাস দিয়েছিল যে, এ বছরের এল নিনো ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হতে পারে। আবহাওয়াবিদরা একে ‘সুপার এল নিনো’ হিসেবে অভিহিত করছেন।
এল নিনো মূলত সৃষ্টি হয় যখন বাতাসের দিক বদলের কারণে প্রশান্ত মহাসাগরের পানি উষ্ণ হয়ে যায়, যার প্রভাব পড়ে পুরো বিশ্বের আবহাওয়ায়। সমুদ্রের পানি গরম থাকার কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পায়। তবে এল নিনো ঠিক কখন শুরু হবে, তা সুনির্দিষ্টভাবে ধারণা করা বেশ কঠিন। এ বছর এর প্রভাব কখন শুরু হবে তা জানতে বিজ্ঞানীরা বর্তমানে মধ্য প্রশান্ত মহাসাগরের ওপর কড়া নজর রাখছেন।
আসন্ন এল নিনো নিয়ে যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের বিজ্ঞানী প্রফেসর অ্যাডাম স্কাইফ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, তাদের দৃঢ় বিশ্বাস যে একটি বড় ধরনের এল নিনো আসছে এবং এটি পূর্বের সব রেকর্ড ভেঙে দিতে পারে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/2026/06/03/newsid-4510/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ