NABO NEWS24
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ণ

বেনাপোল বাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

লেখক: নিজস্ব প্রতিনিধি:

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় দলের চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। বুধবার দুপুর সোয়া ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রূপম আহসান অর্নব। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা নিরাপদে আছেন।

তবে তাৎক্ষণিকভাবে কারা এই হামলার সাথে জড়িত বা কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ঘটনার বিবরণ দিয়ে জানান যে, সীমান্তে তাদের আগমনের খবর পাওয়ার পর গতরাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছেন। ফেরার পথে তাদের গাড়িতে হামলার ঘটনা ঘটে এবং গাড়ি ভাঙচুর করা হয়। এতে ৪ জন আহত হলেও বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছেন। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাদের অবস্থান অবিচল থাকবে বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/06/03/newsid-4507/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৬-২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ