NABO NEWS24
প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ণ

এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি ও হরমুজ প্রণালি খোলার আশা ট্রাম্পের

লেখক: আন্তর্জাতিক ডেস্ক:

আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এই চুক্তির মাধ্যমে চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে এবং বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে খুলে দেওয়া সম্ভব হবে।

এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন সংবাদদাতা জনাথন কার্লকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বর্তমান পরিস্থিতিকে বেশ ইতিবাচক উল্লেখ করে বলেন, “পরিস্থিতি খুবই ভালো দেখাচ্ছে। আজ কিছুটা সমস্যা তৈরি হয়েছিল, তবে আমি খুব দ্রুত সেটির সমাধান করে ফেলেছি। আপনারা হয়তো বিষয়টি লক্ষ্য করেছেন।” মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, লেবাননে ইসরাইলের হামলা নিয়ে ইরানের অসন্তোষের কারণেই মূলত এই সাময়িক জটিলতার সৃষ্টি হয়েছিল।

উভয় পক্ষকে শান্ত করার দাবি জানিয়ে ট্রাম্প আরও বলেন, “আমি হিজবুল্লাহর সঙ্গে কথা বলে তাদের আর হামলা না চালাতে বলেছি। এরপর আমি বিবির (ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু) সঙ্গে কথা বলে তাকেও হামলা বন্ধ করার নির্দেশ দিই। এরপরই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালানো বন্ধ করে দেয়।”

তবে ট্রাম্পের এই আশাবাদের বিপরীতে ভিন্ন বার্তা দিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের নতুন সামরিক অভিযানের ঘোষণার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত করতে যাচ্ছে তেহরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যে বার্তা আদান-প্রদান চলছিল, ইরানের আলোচকরা ইতিমধ্যে তা বন্ধ করে দিয়েছেন বলেও তাসনিম উল্লেখ করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ইরানের এই অনমনীয় সিদ্ধান্ত দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর সম্ভাবনাকে আরও কঠিন ও জটিল করে তুলতে পারে। কারণ একদিকে যখন শান্তি আলোচনা চলছিল, ঠিক তখনই ইরানের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানও। এই চরম উত্তেজনার মধ্যেই এবার তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনা বন্ধের ঘোষণা এল।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/06/02/newsid-4460/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ