NABO NEWS24
প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ণ

অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

লেখক: মোঃ তাফাজ্জল হোসাইন | বান্দরবন প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সম্পূর্ণ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর নিকট আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্রটি পেশ করেন।

পদত্যাগপত্রে মন্ত্রী উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণের পর থেকেই তিনি নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর ফলে মন্ত্রণালয়ের দৈনন্দিন দাপ্তরিক ও প্রশাসনিক কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করতে তাকে বেশ হিমশিম খেতে হচ্ছিল। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের গতি অক্ষুণ্ণ রাখা এবং প্রশাসনিক স্বার্থের কথা বিবেচনা করেই তিনি এই পদ থেকে অব্যাহতি নেওয়ার আবেদন জানিয়েছেন।

এদিকে সরকারের উচ্চপদস্থ একটি সূত্র নিশ্চিত করেছে যে, পদত্যাগপত্রটি যথাযথ প্রক্রিয়ায় জমা নেওয়া হয়েছে এবং বর্তমানে এটি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কাজ চলছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা প্রজ্ঞাপন জারি করা হয়নি।

দীপেন দেওয়ানের এই আকস্মিক পদত্যাগের খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অসুস্থতার বাইরে অন্য কোনো নেপথ্য কারণ রয়েছে কি না, সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে সবার নজর এখন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পরবর্তী দায়িত্ব কার কাঁধে উঠছে, সেই সিদ্ধান্তের দিকে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/chottogram/2026/06/01/newsid-4448/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ