NABO NEWS24
প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ণ

বেবি বাম্পের ছবি দিয়ে সুখবর দিলেন কমেডি কুইন ভারতী সিং

লেখক: নব নিউজ ডেক্স

কমেডিয়ান ভারতী সিং আবারও মা হচ্ছেন! স্বামী হর্ষ লিম্বাচিয়ার ঔরসে দ্বিতীয় সন্তানের আগমনের সুসংবাদ শেয়ার করেছেন তারা। গতকাল রোববার ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে ভক্তদের জানান ভারতী। মুহূর্তেই পোস্টে ভেসে ওঠে শুভকামনা ও ভালোবাসার বন্যা।

ছবিতে নীল রঙের পোশাকে সুন্দরভাবে সাজা ভারতীকে দেখা যায়। বড় সাদা ফুলের অলংকারে সজ্জিত গাউনে তিনি ছিলেন অপূর্ব রূপে। কানে হালকা দুল, মাঝখানে সিঁথি করা চুল, গোলাপি লিপস্টিক ও নরম স্মোকি আই মেকআপে মাতৃত্বের সৌন্দর্যকে নতুনভাবে ফুটিয়ে তুলেছেন ভারতী। ক্যাপশনে লিখেছেন, “দ্বিতীয় সন্তান শিগগিরই আসছে।”পোস্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই মন্তব্যের ঝড় উঠে।

রাজকুমার রাও, বরুণ ধাওয়ান, পরিণীতি চোপড়া, সোহা আলী খান– এমন অনেক বলিউড তারকা লাইক ও শুভকামনা জানিয়েছেন। ইতিমধ্যে পোস্টটি পেয়েছে ১৬ লাখের বেশি প্রতিক্রিয়া।

চলতি বছরের অক্টোবরে ইনস্টাগ্রামে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের সামনে তোলা একটি ছবি দিয়ে দ্বিতীয় সন্তানের খবরের ইঙ্গিত দিয়েছিলেন ভারতী। ছবিতে হর্ষকে দেখা যায় ভারতীর বেবি বাম্পে হাত রেখে স্নেহভরে দাঁড়িয়ে। ২০১৭ সালের ৩ ডিসেম্বর গোয়ায় বিয়ে করেন ভারতী ও হর্ষ। ২০২২ সালের ৩ এপ্রিল ঘর আলো করে আসে প্রথম সন্তান লক্ষ্য।

বর্তমানে ভারতী কালারস টিভি-র জনপ্রিয় শো ‘লাফটার শেফস’ এর তৃতীয় মৌসুমের উপস্থাপনা করছেন, যা শুরু হয়েছে ২২ নভেম্বর ২০২৫ থেকে। ভারতী-হর্ষ দম্পতির এই সুসংবাদে ফ্যানরা উল্লাসে মেতে উঠেছেন। সবাই কামনা করছেন মা-বাচ্চাদের সুস্থতা ও সুখী জীবনের জন্য।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2025/12/01/newsid-444/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:২১ পূর্বাহ্ণ