NABO NEWS24
প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ণ

ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না, গ্যারান্টি পেয়েছি: ডোনাল্ড ট্রাম্প

লেখক: আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে তেহরানের কাছ থেকে তিনি স্পষ্ট গ্যারান্টি পেয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩০ মে) নিজের পুত্রবধূ লারা ট্রাম্পের পডকাস্ট শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। লারা ট্রাম্প হলেন প্রেসিডেন্টের তৃতীয় সন্তান এরিক ট্রাম্পের স্ত্রী। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে এই সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ইরান যেন কখনো পরমাণু অস্ত্র তৈরি না করে— এমন একটি গ্যারান্টি চাচ্ছিলাম। চমৎকার ব্যাপার হলো, তারা এই শর্তে রাজি হয়েছে।”

তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে সম্পূর্ণ ভিন্ন অবস্থান দেখা গেছে ইরানি গণমাধ্যমগুলোতে। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনের কাছে ফ্রিজ (আটক) হয়ে থাকা ১ হাজার ২০০ কোটি ডলার অর্থ অবমুক্ত না করলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। পাশাপাশি, ইরানের ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করার যে দাবি ট্রাম্প করেছেন, সেটিকেও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রায় দুই দশক ধরে তীব্র উত্তেজনা চলছে। ওয়াশিংটনের দীর্ঘদিনের অভিযোগ— ইরান শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে ইরান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/06/01/newsid-4434/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ