মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিনি এই মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ কর্মসূচির মাধ্যমে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণসহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের সূচনা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি ভিন্ন ভিন্ন স্থানে নানা মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ করার কথা রয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/05/30/newsid-4419/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ