NABO NEWS24
প্রকাশিত: ৩০ মে, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে বৈঠকে ট্রাম্প

লেখক: আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যে সিচুয়েশন রুমে বৈঠকে বসছেন।

ট্রাম্প সামাজিক মাধ্যমের ওই পোস্টে উল্লেখ করেন, ইরানকে অবশ্যই প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করবে না। এর পাশাপাশি হরমুজ প্রণালীকে অবাধ নৌ চলাচলের উপযোগী করে খুলে দিতে হবে এবং জলপথে পাতা সব মাইন ধ্বংস করতে হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়ে তা ধ্বংস করার সুযোগ দিতে হবে ইরানকে। চুক্তি চূড়ান্ত হওয়ার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো অর্থ লেনদেন হবে না বলেও তিনি জানান। ট্রাম্প দাবি করেন, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়ে ইতিমধ্যে উভয় পক্ষ সম্মত হয়েছে।

তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করছে না। দেশটি বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ইরান মূলত যুদ্ধ অবসানের দিকে মনোনিবেশ করছে এবং পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনা হচ্ছে না। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কিছু বিষয়ে অগ্রগতি হলেও সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি দাবি করেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা রয়েছে এমন দেশগুলোতে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পরবর্তীতে গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে দুই পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং আলোচনা এগোচ্ছে। ট্রাম্প এক পর্যায়ে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার কথা বললেও সম্প্রতি এই যুদ্ধবিরতির মধ্যেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/05/30/newsid-4407/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ