NABO NEWS24
প্রকাশিত: ২৬ মে, ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ বসতঘর

লেখক: নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগর এলাকার জব্বার বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে জহির আহমেদ, মো. ইদ্রিস, মো. নাছির, জসিম উদ্দিন এবং মো. রাশেদের বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, ভোরবেলা সবাই যখন ঘুমে ছিলেন তখন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ঘরের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, আগুনে একটি সেমি পাকা ও চারটি টিনশেড বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/05/26/newsid-4383/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৮ পূর্বাহ্ণ