যশোর সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় কসমেটিক্স, পোশাক ও খাদ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ মে ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ ব্যাটালিয়ন সদর, হিজলী, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ছাব্বিশ লক্ষ পনের হাজার আটশত আশি টাকা।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ০৫ কেজি গাঁজা, ৭৪ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ০১টি মোটরসাইকেল, ১১২টি কোটের টাই, ১৩টি শাল চাদর, ১৪৫টি শাড়ি এবং ১৮২৩টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী। এছাড়া ৩৪৩৬টি বিভিন্ন প্রকার চকলেট, ৪০ প্যাকেট ফুচকা, ২১৬টি খাদ্য সামগ্রী, ১৭.৫ কেজি কিসমিস ও ৬ কেজি জিরা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/05/25/newsid-4360/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৯ পূর্বাহ্ণ