NABO NEWS24
প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ণ

ফরিদপুরে ৯ বছরের শিশুকে জিম্মি করে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

লেখক: নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে ৯ বছর বয়সী এক মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. খায়ের দাই। তিনি বাংরাইল গ্রামের মমিন দাঈয়ের ছেলে এবং পেশায় একজন মুদি দোকানদার। খায়ের বিবাহিত এবং তার দুটি ছেলে সন্তান রয়েছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।

ভুক্তভোগী শিশুটির মা জানান, দুপুরে শিশুটি বাড়ির পাশে বাগানে আম কুড়াতে গিয়েছিল। এ সময় অভিযুক্ত খায়ের দাই একটি রামদা দিয়ে শিশুটির মুখ চেপে ধরে এবং ভয়ভীতি দেখিয়ে বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত খায়েরকে একটি ঘরের ভেতর আটকে রাখে। তবে কিছুক্ষণের মধ্যেই সে কৌশলে ঘর থেকে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, এই ঘটনায় অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামি করে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি ধর্ষণচেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/05/24/newsid-4332/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ