NABO NEWS24
প্রকাশিত: ২২ মে, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ

হরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প

লেখক: আন্তর্জাতিক ডেস্ক:

জাহাজ চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন। এ সময় হরমুজ প্রণালিতে ইরানের টোল (শুল্ক) আদায়ের প্রচেষ্টা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলসীমা। সেখানে কোনো একক দেশের টোল আদায় বা একক কর্তৃত্ব খাটানো একেবারেই গ্রহণযোগ্য নয়।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের অন্যতম প্রধান এই রুটটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্যের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা আরও নতুন মাত্রা পেতে পারে। বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় এই প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই পরাশক্তিগুলোর মধ্যে টানাপোড়েন চলছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/05/22/newsid-4281/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩১ পূর্বাহ্ণ