NABO NEWS24
প্রকাশিত: ২০ মে, ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ণ

এনসিপি ক্ষমতায় এলে ভারত কোনোভাবেই অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

লেখক: নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, তার দল রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে, যার ফলে ভারত কোনোভাবেই বাংলাদেশিদের ওপর অত্যাচার করতে পারবে না এবং তাদের অনুপ্রবেশও বন্ধ হবে। গত ১৪ মে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নিহত খাদিমুল চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেলেও তার পরিবারের দাবি তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন যে তারা ভারত, আমেরিকা বা চীন কারো পক্ষেই নন, তারা কেবল বাংলাদেশের পক্ষে। তিনি বর্তমান সরকারকে সীমান্তের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ উল্লেখ করে অভিযোগ করেন যে সরকার সাধারণ মানুষের বদলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিরাপত্তা দিচ্ছে। তিনি আরও বলেন, শান্তিকালীন সময়ে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ বর্ডারে হত্যার শিকার হচ্ছে বাংলাদেশে। এই পরিস্থিতি মোকাবিলায় এবং ভারতীয় বিএসএফের হত্যাকাণ্ড ও অনুপ্রবেশ বন্ধ করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

এই সাক্ষাৎকারের সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার ও সংগঠক রাসেল আহমেদসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। নিহত ২৫ বছর বয়সী যুবক খাদেমুল ইসলাম হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল এলাকার আমজাদ হোসেনের ছেলে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/05/20/newsid-4199/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ