রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর সোয়া ৫টার দিকে কলমিলতা বাজারের একটি দোতলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট একসঙ্গে কাজ করে। ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/rajdhani/2026/05/19/newsid-4175/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৮ পূর্বাহ্ণ