NABO NEWS24
প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ণ

নেইমারকে নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, বাদ পড়লেন রদ্রিগো

লেখক: স্পোর্টস ডেস্ক:

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। আজ রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে এই দল ঘোষণা করা হয়। প্রত্যাশা অনুযায়ী, বড় বড় তারকাদের উপস্থিতি আর নানা চমকে ভরপুর ছিল এই দল ঘোষণা অনুষ্ঠান।

এই দল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল নেইমারকে ঘিরে। দীর্ঘ আড়াই বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরছেন এই তারকা ফরোয়ার্ড। ২০২৩ সালের পর চোট কাটিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত দলেও নিজের জায়গা টিকিয়ে রাখলেন তিনি।

ঘোষিত এই স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের এক দারুণ সমন্বয় ঘটিয়েছেন কোচ। তবে দলে জায়গা না পাওয়া বড় চমকগুলোর মধ্যে অন্যতম হলেন রদ্রিগো। অন্যদিকে ইগর থিয়াগো, এন্দ্রিক ও লুইজ হেনরিকের অন্তর্ভুক্তি দলে নতুন চমক যোগ করেছে।

এবারের বিশ্বকাপে সেলেসাওরা খেলবে সি গ্রুপে। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে, যা তাদের জন্য হবে একটি কঠিন পরীক্ষা। গ্রুপের পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন, এদেরসন ও ওয়েভারটন।

রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডি. সান্তোস, মাগালিয়ায়েস, ইবানিজ, লিও পেরেইরা, মার্কিনহোস ও ওয়েসলি।

মধ্যমাঠ: ব্রুনো গিমারায়েস, কাজেমিরো, দানিলো, ফাবিনহো ও পাকেতা।

আক্রমণভাগ: এন্দ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাথেউস কুনহা, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও রায়ান।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/sports/2026/05/19/newsid-4172/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ