সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার দুপুরে জানানো হয়, এই মৃতদের মধ্যে ৫ জন হামের উপসর্গ নিয়ে এবং ১ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
একই সময়ে নতুন করে ২৪৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ২৭৪ জনের মধ্যে হামের সন্দেহজনক উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭৫ জনের নিশ্চিত হাম এবং ৩৮৪ জনের হামের উপসর্গ ছিল। এই সময়ের মধ্যে ল্যাব পরীক্ষায় ৭ হাজার ৭৬৭ শিশুর নিশ্চিত হাম ধরা পড়েছে এবং সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/05/17/newsid-4143/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০০ পূর্বাহ্ণ