শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মেডামবাড়ী সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে এসব মদ জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লাখ টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/05/17/newsid-4140/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ