যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানে আবারও হামলা চালানোর প্রস্তুতির খবরের তীব্র সমালোচনা করেছেন ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ। সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মিখাইল উলিয়ানভ বলেন, “যদি এই তথ্য সঠিক হয়, তবে তা ইঙ্গিত করে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের অতীতের কৌশলগত ভুল থেকে কোনো বিন্দুমাত্র শিক্ষা নেয়নি।”
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো নিয়ে হোয়াইট হাউজে আলোচনা চলছে। এর মধ্যেই গত সপ্তাহে মার্কিন যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ সাফ জানিয়েছেন, প্রয়োজন হলে ওয়াশিংটনের কাছে সংঘাত ‘আরও বাড়ানোর’ সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
এদিকে, শিগগিরই কোনো শান্তিচুক্তি না হলে ইরানের জন্য সামনে ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই এখন সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে, তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। অবশ্য চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে।”
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/05/17/newsid-4137/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ