NABO NEWS24
প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ণ

যৌন হেনস্তার অভিযোগে ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

লেখক: আন্তর্জাতিক রিপোর্ট:

এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৬ মে) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার জানান, ১৭ বছর বয়সী এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় তিনি নিজেই ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ২৫ বছর বয়সী বন্দি ভাগীরথের বিরুদ্ধে ভারতের শিশু যৌন অপরাধ সুরক্ষা আইন (পকসো) এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সঞ্জয় কুমার বলেন, আইন ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখেই তাঁর ছেলে তদন্তে অংশ নিতে পুলিশের কাছে হাজির হয়েছে। তিনি আরও বলেন, সে আমার ছেলে হোক কিংবা সাধারণ নাগরিক—আইনের চোখে সবাই সমান। একই সঙ্গে তাঁর দাবি, শুরু থেকেই তাঁর ছেলে নিজেকে নির্দোষ বলে আসছে এবং আইনজীবীদের পরামর্শ অনুযায়ী তাঁরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি মোকাবিলা করতে চান।

সঞ্জয় কুমার জানান, আদালতের কার্যক্রম চলমান থাকলেও তদন্তে সহযোগিতা করার ক্ষেত্রে তাঁদের পক্ষ থেকে কোনো দ্বিধা রাখা হয়নি। দেশের বিচার ব্যবস্থার ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/05/17/newsid-4131/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ