NABO NEWS24
প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ণ

চিকিৎসক পিটানোদের ছাড় নয়, প্রতিটি সরকারি হাসপাতালে বসছে সশস্ত্র বাহিনী: স্বাস্থ্যমন্ত্রী

লেখক: নিজস্ব প্রতিনিধি:

শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলাকারীদের কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি নিশ্চিত করেছেন যে, এই ন্যাক্কারজনক ঘটনায় মূল আসামিসহ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তাঁর সার্বিক খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, “অপরাধী যে রাজনৈতিক দলের বা মতেরই হোক না কেন, তাদের যেন কোনোভাবেই ছাড় না দেওয়া হয়—মাননীয় প্রধানমন্ত্রী সেই স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।” তিনি আরও উল্লেখ করেন যে, মেডিকেল এলাকার সিসিটিভি ফুটেজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে সকল সন্ত্রাসীদের চিহ্নিত করার কাজ চলছে।

হাসপাতালগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা খাতের টেন্ডার ব্যবস্থাপনায় যেকোনো ধরনের লুটপাট ও সিন্ডিকেট ঠেকাতে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটায়—এমন কোনো সন্ত্রাসীকেই রেহাই দেওয়া হবে না।

এ সময় চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, চিকিৎসকদের সুরক্ষায় এখন থেকে দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ১০ জন করে সশস্ত্র কর্মী এবং ১ জন করে পেট্রন কমান্ডার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/05/17/newsid-4125/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ