NABO NEWS24
প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ণ

সিলেট টেস্টেও টস জিতে বোলিংয়ে পাকিস্তান, বাংলাদেশের সামনে সিরিজ জয়ের মিশন

লেখক: নিজস্ব প্রতিনিধি:

মিরপুরে সিরিজের প্রথম টেস্টের পর সিলেটে দ্বিতীয় টেস্টেও টস ভাগ্য ফেভার করেছে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের পক্ষে। আগের ম্যাচের মতো এবারও তিনি একই সিদ্ধান্ত নিয়েছেন—টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন।

প্রথম টেস্টে বাংলাদেশের মূল শক্তির জায়গা ছিল পেস আক্রমণ। তরুণ পেসার নাহিদ রানা সামনে থেকে দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘ বিরতির পর দলে ফিরে তাসকিন আহমেদও দারুণ পারফর্ম করেছেন। তবে প্রথম ম্যাচে ১৪ ওভার বল করেও কোনো উইকেট না পাওয়া এবাদত হোসেনের জায়গায় এই টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম।

গত কয়েক দিন ধরেই সিলেটের উইকেট ছিল বেশ সবুজ, যা আউটফিল্ড থেকে আলাদা করা যাচ্ছিল না। এই শক্তিশালী পেস আক্রমণের কথা মাথায় রেখেই এমন উইকেট প্রস্তুত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার ওপর সিলেটের আকাশেও রয়েছে মেঘের আনাগোনা। সব মিলিয়ে আজকের কন্ডিশনকে পেসারদের জন্য এক আদর্শ স্বর্গ বলা চলে। আর এই কারণেই হয়তো পাকিস্তান টস জিতে দ্বিতীয়বার না ভেবে, তাজা ঘাস আর মেঘলা আকাশের সুবিধা নিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে।

পাকিস্তানের বিপক্ষে খেলা শেষ তিন ম্যাচই এখন বাংলাদেশের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ২০২৪ সালের পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে টানা ২ ম্যাচ জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশের তেঁতো স্বাদ দিয়েছিল বাংলাদেশ। মিরপুরের প্রথম টেস্টেও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে স্বাগতিকরা। এবার সিলেট টেস্ট জিতে পাকিস্তানের বিপক্ষে টানা চার জয়ের নতুন এক ইতিহাস গড়তে চাইবে বাংলাদেশ।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/sports/2026/05/16/newsid-4086/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ