NABO NEWS24
প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ণ

টঙ্গীতে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

লেখক: নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটির কোনো বৈধ অনুমোদন বা ফায়ার লাইসেন্স ছিল না।

বৃহস্পতিবার ভোর ৫টা ২ মিনিটে ওই কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তাদের চেষ্টায় ভোর ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টা ৩ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম জানান, অবৈধভাবে পরিচালিত এই কারখানাটিতে অগ্নি নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। পাঁচ রুম বিশিষ্ট কারখানাটির ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/05/14/newsid-4046/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ