বিপজ্জনক আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) বিকেল ৩টা ২০ মিনিট থেকে এই রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্থগিত করা হয়। বিআইডব্লিউটিসি ও স্থানীয় সূত্র জানায়, হঠাৎ করে এই অঞ্চলে তীব্র ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় নৌপথটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতেই তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জানান, প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে লঞ্চ চলাচলও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, মাঝপদ্মায় কোনো দুর্ঘটনা এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আবহাওয়া স্বাভাবিক হওয়া মাত্রই পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/05/13/newsid-4029/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০০ পূর্বাহ্ণ