NABO NEWS24
প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গে ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে হেনস্তা

লেখক: আন্তর্জাতিক রিপোর্ট:

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার আবহে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায়, জনপ্রিয় পরোটা বিক্রেতা রাজু একদল উগ্রপন্থী মানুষের হাতে লাঞ্ছিত ও হেনস্তার শিকার হচ্ছেন।

ঘটনাটি ঘটেছে একটি চলন্ত ট্রেনের ভেতরে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কালো টি-শার্ট পরিহিত রাজুকে একদল লোক টেনেহিঁচড়ে হেনস্তা করছে। এক পর্যায়ে তার গায়ের পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং তাকে ট্রেন থেকে নামিয়ে আনা হয়। সেখানে অত্যন্ত ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে তাকে জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়। শুভ কর্মকার নামের এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আরও কিছু ভিডিওতে দেখা যায়, মারধরের পর রাজুকে জনসমক্ষে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়েছে।

হামলাকারীদের দাবি, রাজু মন্দিরের পাশে আমিষ খাবার খেয়েছেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। তাদের মতে, রাজুর ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া উচিত ছিল।

প্রকৃতপক্ষে, নির্বাচনের আগে একটি ভিডিওতে রাজুকে রাজনৈতিক স্লোগান দিতে অস্বীকৃতি জানাতে দেখা গিয়েছিল। উল্টো তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় হামলাকারীরা ধারণা করে নেন যে তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু সরাসরি কোনো রাজনীতির সাথে যুক্ত না থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ব্যক্তিগত পছন্দের কথা জানিয়েছিলেন। এই ঘটনার সূত্র ধরেই গত কয়েকদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, যার চূড়ান্ত রূপ নেয় ট্রেনের ভেতরের এই শারীরিক লাঞ্ছনা।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/05/11/newsid-3985/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ