NABO NEWS24
প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ণ

ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

লেখক: আন্তর্জাতিক রিপোর্ট:

ইরানের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তেহরান তাদের জবাব পাঠালেও তা গ্রহণ করেননি তিনি। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের প্রতিনিধিদের পাঠানো জবাবটি তার পছন্দ হয়নি এবং এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের জবাবে লেবানন পরিস্থিতিসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি ঠিক কবে বা কীভাবে পুনরায় খুলে দেওয়া হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিরোধপূর্ণ বিষয়ে আলোচনার শর্ত হিসেবে লড়াই বন্ধের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের প্রস্তাবে অবিলম্বে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর পুনরায় হামলা না চালানোর নিশ্চয়তা এবং তেল বিক্রিসহ সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে।

পাশাপাশি ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশের মাত্রা কমিয়ে আনা এবং অবশিষ্ট অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাবও দিয়েছে। পাকিস্তান এই বার্তা যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিলেও ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/05/11/newsid-3963/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩১ পূর্বাহ্ণ