Benjamin Netanyahu সরকারের পদত্যাগ এবং দক্ষিণ Lebanon-এ চলমান সামরিক অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে Tel Aviv। শনিবার (৯ মে) গভীর রাত পর্যন্ত চলা এই আন্দোলনে কয়েকশ মানুষ অংশ নিয়ে সরকারের যুদ্ধনীতি ও অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
ইসরাইলে চলতি বছরের শেষদিকে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও এর আগেই Iran ও লেবানন ইস্যুকে কেন্দ্র করে দেশটির রাজনীতিতে অস্থিরতা বেড়েছে। পাশাপাশি কট্টর অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
বার্তা সংস্থা Reuters-এর সঙ্গে কথা বলতে গিয়ে ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত নাগরিক ডেভিড আলকান বর্তমান সরকারকে “দেশের জন্য বিপর্যয়” বলে মন্তব্য করেন। তার দাবি, সরকার জনগণের সামনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে এবং দেশের ভেতরের বিভাজন আরও বাড়িয়ে তুলছে।
আলকান বলেন, বাইরের হুমকির চেয়ে ইসরাইলের অভ্যন্তরীণ সংকটই এখন বেশি উদ্বেগের কারণ। বিশেষ করে সামরিক দায়িত্ব পালনে কট্টর অর্থোডক্স গোষ্ঠীর অনীহাকে তিনি দেশের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিক্ষোভকারীরা সরকারের সমালোচনামূলক নানা স্লোগান ও প্ল্যাকার্ড বহন করছেন। অনেক পোস্টারে “গণহত্যা বন্ধ করো” এবং “৭ অক্টোবর ভুলে যাও” ধরনের বার্তাও দেখা যায়।
এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকনাম “বিবি”-র সঙ্গে কুখ্যাত কলম্বিয়ান মাদক সম্রাট Pablo Escobar-এর নাম মিলিয়ে তাকে “বিবি এসকোবার” বলে ব্যঙ্গ করতে দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, লেবানন ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব এবং সামরিক সেবা নিয়ে বিতর্ক Benjamin Netanyahu সরকারের ওপর ক্রমেই চাপ বাড়াচ্ছে। আন্তর্জাতিক মহলের সমালোচনার পাশাপাশি নিজ দেশের জনগণের অসন্তোষও আসন্ন নির্বাচনের আগে ক্ষমতাসীন জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।