রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকের তালা ভেঙে কয়েকশ শিক্ষার্থী রাস্তায় বেরিয়ে এসে এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি কে বা কারা রঙ দিয়ে মুছে দেয়। এর প্রতিবাদেই তাৎক্ষণিকভাবে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে তারা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের কয়েকটি গেট ভাঙার চেষ্টা করেন এবং সেখানে থাকা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন ধরিয়ে দেন। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, তারা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও কর্মকাণ্ডের স্থায়ী বন্ধ চান।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/education/2026/05/10/newsid-3936/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ