NABO NEWS24
প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ণ

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

লেখক: আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, আগামী ৯, ১০ ও ১১ মে—এই তিন দিন যুদ্ধবিরতি পালন করবে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতির অনুরোধ সরাসরি তার পক্ষ থেকেই করা হয়েছে।

ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই এ প্রস্তাবে সম্মত হয়েছে। তিনি দুই দেশের নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, চলমান শান্তি আলোচনা প্রতিদিনই ইতিবাচক অগ্রগতির দিকে যাচ্ছে এবং এটি দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তির সূচনা হতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা শান্তি প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোন আলোচনার মাধ্যমেই এই সমঝোতা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক ট্রাম্প-পুতিন ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্রতার বিষয়ও উঠে আসে। পাশাপাশি বিজয় দিবসকে ঘিরে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এর আগে রাশিয়া একতরফাভাবে ৯ মে বিজয় দিবস উপলক্ষে দুই দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও যুদ্ধবিরতির আহ্বান জানালেও কিয়েভের অভিযোগ ছিল, মস্কো তখন সেটিকে গুরুত্ব দেয়নি।

নতুন এই চুক্তির আওতায় তিন দিনের জন্য সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে।

তবে শান্তি আলোচনায় এখনো বড় বাধা হয়ে রয়েছে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল। রাশিয়া চায় ইউক্রেন ওই অঞ্চল ছেড়ে দিক, কিন্তু জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—নিজেদের নিয়ন্ত্রণাধীন কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/05/09/newsid-3925/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ