NABO NEWS24
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ণ

চীন সফরে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

লেখক: নব নিউজ ডেক্স
চীন সফরে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
আরো পড়ুন:

চীন সফরে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক ও কূটনৈতিক দ্বিমুখী গুরুত্ব নিয়ে চীন সফরে গেছেন।রোববার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর আমন্ত্রণে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল (প্রায় ১৯-২০ সদস্যের) চীন সফরে গিয়েছে। প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিংয়ে পৌঁছে তাদের সঙ্গে যুক্ত হবেন।

বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে প্রতিনিধিদলটি আনুষ্ঠানিক বৈঠক করবে। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক সংহতি এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/04/20/newsid-3838/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ণ