NABO NEWS24
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ণ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত

লেখক: নব নিউজ ডেক্স

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মোটরসাইকেল আরোহী তামিম মাতুব্বর (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার কেষ্টপুর গ্রামের সালাম মাতুব্বরের ছেলে। ইজিবাইক যাত্রী খবির উদ্দিন (৮০), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খবির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, পথেই তার মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/04/18/newsid-3832/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ