NABO NEWS24
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ণ

নেত্রকোণায় জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

লেখক: নব নিউজ ডেক্স

নেত্রকোনার মদন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল ২০২৬, বুধবার স্থানীয় দলীয় কার্যালয়ে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একইসঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী এলাকায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন নেত্রকোনা জেলা তাঁতী দলের সভাপতি জনাব সাইফ উদ্দিন আহমেদ লেলিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ নূরুল আলম তালুকদার। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক জনাব ফারুক মীর সোহেল।

বিশেষ অতিথি: জনাব মোঃ রফিকুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক, মদন উপজেলা বিএনপি। জনাব মোঃ কামরুজ্জামান চন্দন, সভাপতি, মদন পৌর বিএনপি।জনাব শেখ আব্দুল কাদির, সাধারণ সম্পাদক, মদন পৌর বিএনপি। এছাড়া জেলা ও উপজেলা তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মদন উপজেলা তাঁতী দলের আহ্বায়ক জনাব মোঃ এখলাছ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মদন পৌর তাঁতী দলের আহ্বায়ক জনাব মোঃ শামীম বাঙ্গালী এবং মদন উপজেলা তাঁতী দলের সদস্য সচিব জনাব মোঃ মিজানুর রহমান মিজান।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার কোনো বিকল্প নেই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁতী দলের প্রতিটি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। কর্মী সমাবেশটি স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/04/16/newsid-3806/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ