NABO NEWS24
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ণ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১

লেখক: নব নিউজ ডেক্স

ভারতের ছত্রিশগড় রাজ্যের শক্তি জেলায় বেদান্ত লিমিটেডের তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন কর্মী। মঙ্গলবার দুপুরে শক্তি জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্তের বিদ্যুৎকেন্দ্রের একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলেই চারজন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ জানিয়েছে, বয়লার রুমে এখনো কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের পাশে সরকারের সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

তবে বেদান্ত লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীদের উপর। বয়লার রুম সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না বলে তারা দাবি করেছে। প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/04/15/newsid-3783/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৭:০১ পূর্বাহ্ণ