NABO NEWS24
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ

সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত

লেখক: নব নিউজ ডেক্স

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, বিএনপি সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে যা ইচ্ছা তাই করছে। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রায় ৫২ মিনিটের লাইভে এসে তিনি বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “সংসদে আইন প্রণয়নের প্রক্রিয়া এখন পুরোপুরি সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।” তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব সংসদে তোলাই হয়নি, এমনকি এ বিষয়ে কোনো আলোচনার সুযোগও দেওয়া হয়নি।

তিনি আরও জানান, দেশের শীর্ষ ঋণখেলাপিদের তালিকা জানতে সংসদে প্রশ্ন করলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০টি প্রতিষ্ঠানের তালিকা দেন। এর মধ্যে ৯টিই এস আলম গ্রুপের বলে দাবি করেন তিনি। এসব প্রতিষ্ঠানকে আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে আইন পাসের ঘটনাকে তিনি “বাংলাদেশের জন্য কালো দিন” হিসেবে অভিহিত করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের গণআন্দোলনে যারা আত্মত্যাগ করেছিলেন, তারা রাষ্ট্রের গভীর কাঠামোগত সংস্কার প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তবে কোনো কার্যকর সংস্কারই হচ্ছে না। তিনি মন্তব্য করেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা সবসময় ইতিবাচক ফল বয়ে আনে না এবং বিএনপি বর্তমানে আত্মতুষ্টিতে ভুগছে।তিনি আরও বলেন, অনেক সংসদ সদস্য মন্ত্রীদের অসন্তুষ্ট করতে চান না। কারণ তারা আশঙ্কা করেন, এতে তাদের এলাকার উন্নয়ন বাজেট ও প্রশাসনিক সহায়তা কমে যেতে পারে। তবে এসব চাপ উপেক্ষা করেই তিনি জনগণের সমর্থনের ওপর ভরসা রাখার কথা জানান।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2026/04/13/newsid-3770/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ণ