NABO NEWS24
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালি অবরোধ করলে ঐতিহাসিক পরাজয়: মোহসেন রেজাই

লেখক: নব নিউজ ডেক্স

ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, হরমুজ প্রণালি বা যেকোনো নৌপথ অবরোধের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে তিনি বলেন, “যেভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার চেষ্টা করে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল, ঠিক একইভাবে যেকোনো নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হবে।”

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই পরে অবসর ভেঙে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই নৌ অবরোধ বাস্তবায়ন করতে দেবে না। ইরানের সামরিক বাহিনীর ‘গুরুত্বপূর্ণ অপ্রকাশিত সক্ষমতা’ রয়েছে, যা যেকোনো হুমকির উপযুক্ত জবাব দিতে সক্ষম।

মোহসেন রেজাই আরও বলেন, “ইরান এমন কোনো দেশ নয়, যাকে টুইট কিংবা কাল্পনিক অবরোধ পরিকল্পনা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে।”

সূত্র: সিএনএন

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/04/13/newsid-3762/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ