NABO NEWS24
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ণ

ইরান আলোচনার টেবিলে না ফিরলেও ‘কিছু যায় আসে না’: ট্রাম্প

লেখক: নব নিউজ ডেক্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আলোচনার টেবিলে ফেরা না ফেরা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) রাতে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “ইরান আলোচনার টেবিলে ফিরুক বা না ফিরুক, তাতে আমার কিছু যায় আসে না। ওরা যদি আলোচনায় না ফেরে, তাতেও আমার কোনো সমস্যা নেই।”

পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। ফ্লোরিডা থেকে ফেরার পথে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে। ইরান থেকে উদ্ধার হওয়া দুই মার্কিন পাইলটের শারীরিক অবস্থা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “তাদের স্বাস্থ্য খুব ভালো অবস্থায় আছে এবং আমরা তাদের নিয়ে খুব গর্বিত।” চলতি মাসের শুরুর দিকে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী একটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। এ ঘটনায় দুই মার্কিন ক্রু সদস্য নিখোঁজ হন। একজন পাইলটকে বিমান থেকে ইজেক্ট হওয়ার কিছুক্ষণ পর উদ্ধার করা হয়। অপরজন, যিনি অস্ত্র-ব্যবস্থা কর্মকর্তা, প্রায় দুই দিন পর পাহাড়ে লুকিয়ে থাকা অবস্থায় উদ্ধার হন। ঘটনায় দুজনই আহত হয়েছিলেন।

ট্রাম্প আরও বলেন, ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। তিনি জানান, ইসলামাবাদের বৈঠকে ইরান এই অভিপ্রায় স্পষ্ট করে জানিয়েছে। “ তারা এখনও পারমাণবিক বোমা চায় এবং গতরাতে তা স্পষ্ট করেছে। ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না,” বলেন ট্রাম্প।

এর আগেও ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা ব্যর্থ হয়েছে কারণ তেহরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে অনিচ্ছুক।অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর ‘খুব কাছাকাছি’ ছিল। তবে ইরানকে কঠোর শর্ত, বারবার নিয়ম পরিবর্তন এবং অবরোধের মুখে পড়তে হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/04/13/newsid-3760/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ণ