NABO NEWS24
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ণ

অল্প বয়সে বিয়ে করা আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল : অপু বিশ্বাস

লেখক: নব নিউজ ডেক্স

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানের জুটি একসময় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। পর্দায় তাদের জুটি একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে। সিনেপর্দার বাইরেও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং আবেগের বশে ২০০৮ সালের ১৮ এপ্রিল তারা বিয়ে করেন।

দীর্ঘদিন গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল এক টেলিভিশন অনুষ্ঠানে বিয়ের খবর প্রকাশ করেন অপু। পরে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন অপু বিশ্বাস। বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, “বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”

ভবিষ্যতে আবার নতুন করে ঘর বাঁধার পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে অপু বলেন, “এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।” ট্রল ও সমালোচনা প্রসঙ্গে তিনি জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত নন। বরং বেশিরভাগ সময় এগুলো এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে উপভোগও করেন।

শুটিং ফ্লোরের অভিজ্ঞতা নিয়ে অপু বলেন, “প্রিভিয়াসে একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম… কারণ ইমোশনের জন্য ক্যামেরা নয়, ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়।”

উল্লেখ্য, আসন্ন কুরবানির ঈদে অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পাওয়ার গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/04/13/newsid-3756/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ