‘কেন্দুয়া উপজেলা সমিতি, ঢাকা’-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। শনিবার (১১ এপ্রিল) ★ রাজধানীর উত্তরার আজমপুরের হোটেল প্যান ডে এশিয়া লিঃ-এ দিনব্যাপী এই ভোট গ্রহণ ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি
নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সল্ট লিমিটেডের সাবেক এমডি ও বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশেষভাবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক সিনিয়র সচিব এবং বর্তমানে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মো: হাফিজুর রহমান ভূঞা এবং সরকারের সাবেক অতিরিক্ত সচিব মাহবুবা পান্না। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীগণ।
নির্বাচনী ফলাফল ও নির্বাচিত কমিটিনির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো: মাহবুবুর রহমান জুয়েল-এর তত্ত্বাবধানে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন:
সভাপতি: সৈয়দ আলমগীর (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) সহ-সভাপতি: মো: নজরুল ইসলাম ভূঁইয়া ও জহিরুল ইসলাম
সাধারণ সম্পাদক: মোহাম্মদ রেহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক: মুস্তাফিজুর রহমান খান পাঠান ও মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান ফরহাদ
কোষাধ্যক্ষ: কাজী মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক: সারোয়ার জাহান চৌধুরী (পলাশ) দপ্তর সম্পাদক: মোহাম্মদ আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ আতাউর রহমান কাদেরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক: মো: সোহরাব মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) সমাজকল্যাণ সম্পাদক: মো: আবুল বাশার ভূঁইয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) মহিলা বিষয়ক সম্পাদিকা: ফারাহ জাবিন শাম্মী।
নির্বাচিত কার্যকরী সদস্যবৃন্দ কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— সৈয়দ মোহাম্মদ সিয়াম, মো: শাহরিয়ার কবির মোশাররফ, মো: আনিসুল হক (জুয়েল), মো: আ: সাত্তার ভূঁইয়া, অ্যাড: মোহাম্মদ মতিউর রহমান ভূঁইয়া, মো: আশরাফুজ্জামান, মুহাম্মদ ফখরুল ইসলাম, মো: গাজী আলম ভূঁইয়া, মো: মিজানুর রহমান তালুকদার, নজরুল ইসলাম, অ্যাড: মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, মো: মোস্তফা-ই-জামান (সেলিম), আশরাফুল ইসলাম জাসাম, মো: আবু জাফর সিদ্দিক, মো: সাদরুল আমীন এবং জুবায়ের আহমেদ হেলালী।
প্রধান অতিথির বক্তব্য মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “কেন্দুয়া উপজেলা সমিতি ঢাকা’র এই ভ্রাতৃত্বের বন্ধন ঢাকায় থাকা কেন্দুয়াবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সমিতি যেন এলাকার উন্নয়নে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে।” নির্বাচন সংশ্লিষ্ট ও সহযোগিবৃন্দ নির্বাচন পরিচালনায় সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন রাব্বি হাসান (আহ্বায়ক), মহিবুল ইসলাম আকন্দ (সদস্য সচিব) এবং সদস্য হিসেবে ছিলেন জুনায়েদ আহমেদ ছোটন, এইচ.এম মোমেন ভূঁইয়া, এনাসানুল হক রাফি, মো: হাসান মিয়া, জয়নাল আবেদীন ভূঁইয়া অপু, আব্দুল্লাহ আল মামুন ও রকিব মিয়া।
সমিতির নতুন এই কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর ঢাকায় বসবাসরত কেন্দুয়াবাসীর অধিকার রক্ষা এবং এলাকার সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাবে বলে সাধারণ সদস্যরা আশা ব্যক্ত করেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/04/12/newsid-3745/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ণ