কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে গরুসহ প্রায় এক কোটি সাত লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। শনিবার জব্দকৃত এসব পণ্য কাস্টমস ও মাদক ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে কসমেটিকস, আতশবাজি, চিংড়ি মাছের রেনু, জিরা, গরু, বাসমতি চাল, ফুসকা, কফি, এনার্জি ড্রিংকস, ব্লেজারের কাপড়, অ্যাকুরিয়ামের মাছ এবং মাদকদ্রব্যের মধ্যে ইস্কাফ সিরাপ ও মদ। এসব পণ্যের আনুমানিক মূল্য এক কোটি সাত লাখ ৬৭ হাজার ৪২০ টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/04/11/newsid-3738/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ণ