সংযুক্ত আরব আমিরাত জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র আরাফাত দিবস ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে ছয় দিনের টানা সরকারি ছুটি অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা।
আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এই হিসাব অনুসারে, ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস এবং ২৭ মে বুধবার ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার। এবার আরাফাত দিবস, ঈদুল আজহা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিন সরকারি ছুটি থাকবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/04/07/newsid-3675/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ