সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হাম ও জ্বালানি সংকটের কারণে স্কুল বন্ধ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাসের দিকে যাবে না। তিনি জানান, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হামবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। টিকাদানের বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে। আগামী জুন-জুলাই মাসে শিক্ষাক্ষেত্রে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই তিনি বিদ্যালয় দুটি পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেরি করে অফিসে আসা তাদের গুণগত মানের সঠিক বিচার করে না। মন্ত্রণালয় জনগণের জন্য কাজ করবে এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি করবে। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের মিড-ডে মিল এবং স্বাস্থ্যগত উন্নয়নের বিষয়েও খোঁজখবর নেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/04/06/newsid-3649/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ণ