NABO NEWS24
প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ণ

কোয়ার্টার ফাইনালের আগে দুঃসংবাদ পেল বার্সেলোনা

লেখক: নব নিউজ ডেক্স

বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ধাক্কা খেলএক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার আতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এবার ইউরোপা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুই দল মাঠে নামবে।

তবে ম্যাচের আগে কাতালানদের জন্য দুঃসংবাদ। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক বার্নাল এবং ডিফেন্ডার রোনাল্ড আরাউহো চোটের কারণে ৯ এপ্রিলের ম্যাচে অনিশ্চিত।শনিবার (৪ এপ্রিল) লা লিগায় রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে আতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে হ্যান্সি ফ্লিকের দল শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেছে।

ম্যাচে ৩৯তম মিনিটে আরাউহো চোট পেয়ে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামা ১৮ বছর বয়সী বার্নালও মাত্র ২২ মিনিট পর আবার চোটে পড়েন।স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আরাউহোর গোড়ালিতে চোট লেগেছে এবং তিনি অন্তত ১০ দিন খেলতে পারবেন না। বার্নালের পেশিতে টান পড়েছে, তার ফিরে আসার সময় এখনও নিশ্চিত নয়। ফলে উভয় খেলোয়াড়ই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ মিস করবেন বলে ধারণা করা হচ্ছে।

কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, “ম্যাচের শেষের দিকে আরাউহো বাইরে চলে যায় এবং বার্নালের গোড়ালিতে সমস্যা হয়েছে। আশা করি এটি গুরুতর কিছু নয়।”

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/sports/2026/04/06/newsid-3637/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ণ