NABO NEWS24
প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ণ

মার্কিন-ইসরাইলি হামলায় জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডার নিহত

লেখক: নব নিউজ ডেক্স

ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হয়েছেন।নিহত কমান্ডারের নাম ব্রিগেডিয়ার জেনারেল মাসউদ জারেই। তিনি শাহিন শহরে অবস্থিত সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কলেজের প্রধান ছিলেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা মেহের জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরু হওয়ার পর অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এ পর্যন্ত এসব হামলায় ইরানে ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। নিহতদের মধ্যে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।

জবাবে ইরান ইসরাইলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।

তথ্যসূত্র: আনাদোলু

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/04/06/newsid-3634/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ