NABO NEWS24
প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ণ

হুমকিতে নয়, যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই খোলা হবে হরমুজ: ইরান

লেখক: নব নিউজ ডেক্স

ইরান জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। রোববার দেশটির প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফি’র ভিত্তিতে একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে যুদ্ধের ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাবাতাবায়ী আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা আসলে চরম হতাশা ও ক্ষোভ থেকে উদ্ভূত অশ্লীল ও আজেবাজে কথা ছাড়া আর কিছু নয়।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ইরানের বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংস করার হুমকি দিচ্ছেন। ইরানি মিশন এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বার্তায় বলেছে, “জাতিসংঘের বিবেক যদি জাগ্রত থাকত, তাহলে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার এমন প্রকাশ্য ও নির্লজ্জ হুমকির মুখে তারা নীরব থাকত না। ট্রাম্প এই অঞ্চলকে একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এটি বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করার সরাসরি উসকানি এবং যুদ্ধাপরাধ সংঘটনের ইচ্ছার স্পষ্ট প্রমাণ।

সূত্র: আলজাজিরা

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/04/06/newsid-3626/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ণ