দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সুদক্ষ অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) এর দিকনির্দেশনায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (০৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টায় ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ আমতলী বিওপি ক্যাম্পে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ জন মাদক কারবারিকে আটকসহ ৩০ পিস ভারতীয় Tapentadol Tablets উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, “ভবিষ্যতেও বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান অব্যাহত রাখবে। মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামি গ্রেপ্তারের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।”
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/04/05/newsid-3622/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ