রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন। দগ্ধ অবস্থায় আরও দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) কারখানায় বিস্ফোরণের পর আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
দগ্ধ দুজন হলেন মো. আসিফ (১৪) ও মোহাম্মদ জসিম (১৭)। তাদের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা দেখতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতালে পৌঁছে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2026/04/05/newsid-3618/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ