কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি পুরোনো বক্তব্য নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টা ২৪ মিনিটে তিনি লেখেন:
“২৯ নভেম্বর তারেক রহমান বলেছিলেন— ‘এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। ’তিনি তখনো স্পষ্ট করে বলেননি, দেশে ফেরার সিদ্ধান্ত কার কার ওপর নির্ভর করে। এখনো বলেননি। কিন্তু গত ২৫ ডিসেম্বর যাদের সিদ্ধান্তের ওপর তাঁর দেশে ফেরা নির্ভর করেছিল, দলের অনেক নেতার দ্বিমত সত্ত্বেও তিনি ফিরে এসেছেন।
একইভাবে গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তেও কি তাদের প্রভাব ছিল? প্রশ্নটা থেকেই যায়। দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি অন্যদের প্রভাবে হয়, তাহলে দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি সেই একই প্রভাবের অধীনে? তারেক রহমান কি সত্যিই নিজের সিদ্ধান্তে দেশ চালাতে পারছেন, নাকি নেপথ্যে এমন কেউ আছেন— যাদের আমরা চিনি না? যাদের সিদ্ধান্তের ওপর তাঁর দেশে ফেরা এবং অধ্যাদেশ বাতিলের মতো সিদ্ধান্ত নির্ভর করতে পারে, তারা আসলে কারা?”
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2026/04/04/newsid-3615/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ