যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান বলে জানিয়েছে ফার্স নিউজ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থাটি শুক্রবার তিন এপ্রিল এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে।
নাম প্রকাশ না করা সূত্রটি জানিয়েছে যে গত বুধবার একটি বন্ধু দেশের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। দেশটির নাম প্রকাশ করা হয়নি। তবে প্রস্তাবের সত্যতা বা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ফার্স নিউজের প্রতিবেদন অনুসারে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা এবং চ্যালেঞ্জের মুখে পড়ছে তখনই এ প্রস্তাব আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও বেড়েছে। ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি বরং হামলার তীব্রতা বাড়িয়ে মাঠেই এর পাল্টা জবাব দিয়েছে।
সূত্র: আনাদোলু ও দ্য হিন্দু
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2026/04/04/newsid-3609/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ণ