NABO NEWS24
প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি ৬ জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

লেখক: নব নিউজ ডেক্স

ইরানের নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের আটকে পড়া ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে। বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের আটকে থাকা ৬টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। এই ছয়টি জাহাজ ফেরত আনার বিষয়ে ইরান ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।”

তিনি আরও জানান, বাংলাদেশি নাবিকদের ফেরত আনতে সহায়তা করার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তবে রাষ্ট্রদূত দুঃখ প্রকাশ করে বলেন, যুদ্ধ নিয়ে বাংলাদেশের দেওয়া বিবৃতিতে শুধু উদ্বেগ প্রকাশ করা হয়েছে, নিন্দা জানানো হয়নি। তিনি মনে করেন, যুদ্ধ পরিস্থিতির নিন্দা করা উচিত ছিল।

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ইরানের ভাইয়ের দেশ। দুর্দিনে এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়াবে—এটাই আমরা আশা করি।”

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/04/01/newsid-3537/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ