NABO NEWS24
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের তীব্র সংকটে, দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা

লেখক: নব নিউজ ডেক্স

দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে জনদুর্ভোগ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন, ক্লান্ত অপেক্ষা ও অনিশ্চয়তা দেখা যাচ্ছে।

এমন পরিস্থিতিতে পাম্প মালিকরা রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত অর্থাৎ ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেল সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এ কথা জানায়।

সংগঠনটি বলেছে, ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ায় ফিলিং স্টেশনগুলো চরম সংকটে পড়েছে। এ অবস্থায় রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চান মালিকরা। সভায় পাম্প মালিকরা জানান, বর্তমান সংকটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনা। অনেক সময় ট্যাংকার আংশিক তেল নিয়ে পাঠানো হয়, যা পরিবহন খরচ বাড়িয়ে দেয় এবং ব্যবসায়িকভাবে ক্ষতির কারণ হয়।

তারা জোর দিয়ে বলেন, ট্যাংকার পূর্ণ করে তেল সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে পরিবহন ব্যয় কমে এবং সরবরাহ আরও কার্যকর হয়। এছাড়া একই জেলার একাধিক পাম্পে একসঙ্গে সমন্বিত সরবরাহের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

পাম্প মালিকরা অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে অননুমোদিতভাবে তেল বিক্রি বা মজুতের ঘটনা ঘটতে পারে, তবে এটি পুরো খাতের প্রতিনিধিত্ব করে না।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/03/31/newsid-3515/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ণ