NABO NEWS24
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ণ

ইলিয়াস আলীসহ গুম হওয়া সবার অবস্থান ও বিচার চাইলেন এমপি লুনা

লেখক: নব নিউজ ডেক্স

তাহসিনা রুশদী লুনা, বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য, সংসদে দাঁড়িয়ে তার স্বামীর গুম হয়ে যাওয়ার বিষয়টি উত্থাপন করেছেন। তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার দাবি করেন।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তাহসিনা রুশদী এ দাবি জানান। তিনি বলেন, “ইলিয়াস আলী, সুমন পারভেজসহ যারা গুম হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা জানতে চান—তাদের সন্তান কোথায়? আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি এক বছরেরও বেশি সময়, প্রায় দেড় বছর হয়ে গেল। এখনো আমরা জানি না আমাদের স্বজনরা কোথায় আছেন, তাদের পরিণতি কী হয়েছে।”

তাহসিনা রুশদী আরও বলেন, “আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে তাদের বিষয়ে কথা বলেছি, কিন্তু এখনো তাদের অবস্থান বা পরিণতি সম্পর্কে কিছু জানতে পারিনি।” স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনার মাধ্যমে ইলিয়াস আলীসহ সব গুম হওয়া ব্যক্তির অবস্থান ও পরিণতি জানতে চাই। গুমের সঙ্গে জড়িতদের বিচার এবং গুমের শিকার পরিবারগুলোর আর্থিক সংকট নিরসন করে তাদের পুনর্বাসনের জোর দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, তাকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে হত্যা করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/03/31/newsid-3509/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ণ